নাঙ্গলকোটে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৪

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী হিসেবে চিহ্নিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার

2026-10-18T19:27:51+00:00
2026-10-18T19:27:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাঙ্গলকোটে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৪
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম 
রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। ছবি : সময়ের আলো
কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী হিসেবে চিহ্নিত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভোলাইন বাজার ও আদ্রা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জোড্ডা পূর্ব ইউনিয়নের জোড্ডা গ্রামের মরহুম রফিকুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাইয়ূম মাসুদ (৩৫), একই গ্রামের মরহুম আবুল খায়েরের ছেলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম (৪০), আদ্রা উত্তর ইউনিয়নের মেরকোট গ্রামের আবদুর রহমানের ছেলে কাউসার আলম (৩৬) এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের মনির হোসেনের ছেলে মহসিন ওরফে রিদয় (২৪)।


নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নাঙ্গলকোট  ছাত্রলীগ  সাবেক সভাপতি  গ্রেফতার  নাঙ্গলকোট  কুমিল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: