কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে প্রতিমা দর্শনকে কেন্দ্র করে তীব্র হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে

2026-10-18T19:47:48+00:00
2026-10-18T19:47:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার পূজামণ্ডপে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৭ পিএম 
কলকাতায় পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চোরবাগান এলাকার একটি পূজামণ্ডপে প্রতিমা দর্শনকে কেন্দ্র করে তীব্র হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর সন্ধ্যায় স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে উত্তর কলকাতার চোরবাগানের মণ্ডপটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য মণ্ডপ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমেছিল। ওই সময় হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলে দর্শনার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। 

লাইনে দাঁড়িয়ে থাকা অনেকে জানান, বৃষ্টি থেকে বাঁচতে পেছনের দিক থেকে মানুষ সামনের দিকে হুড়মুড় করে চাপ দেওয়া শুরু করে। সেই প্রচণ্ড চাপে লাইনের সামনে থাকা নারী, শিশুসহ দর্শনার্থীরা ভারসাম্য হারিয়ে একে অপরের ওপর পড়ে যান। মুহূর্তের মধ্যে সৃষ্টি হওয়া এই পদদলনের ঘটনায় হতাহতের এই মর্মান্তিক পরিণতি ঘটে।


দুর্ঘটনার পরপরই দায়িত্বে অবহেলা ও সার্বিক অব্যবস্থাপনার কারণে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) চোরবাগান পূজা কমিটির একাধিক শীর্ষ কর্মকর্তাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। 

এ ছাড়া আহতদের দেখতে রোববার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতায় তার বেশ কিছু কর্মসূচি ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সেই কর্মসূচিগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   কলকাতা  পূজামণ্ডপ  হুড়োহুড়ি  পদপিষ্ট  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: