বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন ১৯ সদস্যের পরিষদে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক

2026-10-18T20:36:00+00:00
2026-10-18T20:36:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ পিএম 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করেছে সরকার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন ১৯ সদস্যের পরিষদে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান।

শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী এ পরিষদ গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী। সহসভাপতি হবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। এ ছাড়া অর্থ বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা পরিষদে সদস্য হিসেবে থাকবেন।

পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখার যুগ্মসচিব।


মনোনীত সদস্যদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী সঞ্জিত মোস্তফা, নাট্যব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল), চলচ্চিত্র ব্যক্তিত্ব হোসেন খান, আলোকচিত্র ব্যক্তিত্ব এ কে এম মহসীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিমা খানম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিনিধি মিতু সাহা। এ ছাড়া চারুকলা, গবেষণা ও প্রকাশনা, নৃত্য, আবৃত্তি এবং প্রামাণ্যচিত্র নির্মাণসহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রের প্রতিনিধিরা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনীত সদস্যরা যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। সরকারও যেকোনো সময় তাদের মনোনয়ন বাতিল করতে পারবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বাংলাদেশ  শিল্পকলা  একাডেমি  পরিষদ  পুনর্গঠন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: