নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি মাউশির

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের আওতাধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছাড়া সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ

2026-10-18T21:34:42+00:00
2026-10-18T21:34:42+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি মাউশির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ পিএম 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। সংগৃহীত ছবি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের আওতাধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছাড়া সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্টদের ১৫ কর্মদিবসের মধ্যে পারসোনেল ডেটা শিট (পিডিএস) হালনাগাদের নির্দেশ দিয়েছে অধিদফতর। 

রোববার (১৮ অক্টোবর) মাউশির পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অধিদফতর ও এর আওতাধীন অফিস-শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদের তথ্য এবং কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদ করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের apps.emis.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।     

আরও পড়ুন
 
পিডিএসে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এ ডাটাবেজের তথ্য ব্যবহার করা হবে।      

নির্দেশনায় সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানপ্রধানদের অধীন কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পিডিএস হালনাগাদ নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ কাজে কারিগরি সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   নন-ক্যাডার  কর্মকর্তা-কর্মচারী  জ্যেষ্ঠতা  ডাটাবেজ  মাউশির 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: