প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১৬ এএম
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : রয়টার্সইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার মধ্যে রিয়াদকে সহায়তা দিতে সম্মত হয়েছে মিশর। রোববার মিসরের শীর্ষ নিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র মিসরের এ সিদ্ধান্ত ইরান যুদ্ধের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হুতিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে সক্ষম এসব অস্ত্র প্রতিহত করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসব হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ফ্লাইট চলাচল। পাশাপাশি বিশ্ববাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
সময়ের আলো/জেডি