‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে ‘সুশীলদের’ বিদেশ থেকে দেশে এসে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

2026-10-19T09:55:08+00:00
2026-10-19T09:55:08+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ এএম 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে ‘সুশীলদের’ বিদেশ থেকে দেশে এসে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। এ সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’


ফেসবুকে পদত্যাগের ঘোষণা ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে ইশরাক আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনও আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক। তিনি বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।’

এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’ স্লোগান সামনে রেখে মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আন্দোলন  সংগ্রাম  প্রয়োজন  বিদেশ  যোগ  সমালোচক  খোঁচা  ইশরাক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: