টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, আটক ১৭ জনের কারাদণ্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনলাইন জুয়া, মাদক সেবন,

2026-10-19T12:56:42+00:00
2026-10-19T12:56:42+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, আটক ১৭ জনের কারাদণ্ড
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম 
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, আটক ১৭ জনের কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনলাইন জুয়া, মাদক সেবন, সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শুরু হওয়া এ অভিযান রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত চলে। টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।


পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

সময়ের আলো/জোই

  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  রোহিঙ্গা ক্যাম্প  যৌথ অভিযান  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: