জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯

2026-10-19T13:15:33+00:00
2026-10-19T13:15:33+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম 
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত চাঁদ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চাঁদ আলী। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছে কোটচাঁদপুর সড়কের পাশে বিকৃত ও মস্তকবিহীন অর্ধগলিত একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামত দেখে পরিবারের সদস্যরা মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জীবননগর  নিখোঁজ  ভ্যানচালক  মস্তকবিহীন মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: