সোনারগাঁয়ে পানাম সিটি ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

2026-10-19T15:24:54+00:00
2026-10-19T15:25:11+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোনারগাঁয়ে পানাম সিটি ও লোকশিল্প জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৩:২৫ পিএম
সোনারগাঁয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি প্রতিনিধি দল নিয়ে এসব ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এ সময় ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত জামদানি পল্লীও পরিদর্শন করেন তিনি।

সকালে রাষ্ট্রদূত প্রথমে পানাম নগরীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান।

রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।


এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম বলেন, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লী ঘুরে দেখেছেন। সেখানে কারুশিল্পীদের হাতে বোনা জামদানি শাড়ির কারুকাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। সময় স্বল্পতার কারণে তিনি বড় সরদারবাড়ি ও ফাউন্ডেশনের জাদুঘরে প্রবেশ করেননি। পরে আবারও সেখানে আসবেন বলে জানিয়েছেন।

পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান বলেন, রাষ্ট্রদূত অল্প সময়ের জন্য পানাম নগরীতে অবস্থান করেন। তিনি পরিবার নিয়ে সেখানে ঘুরতে এসেছিলেন। এটি মূলত পারিবারিক সফর ছিল। রাষ্ট্রদূত ৩৩ নম্বর ভবন থেকে শুরু করে নগরীর বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ  পানাম সিটি  লোকশিল্প জাদুঘর  পরিদর্শন  মার্কিন রাষ্ট্রদূত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: