সরকারি ছুটিতে শীর্ষ ১০ দেশ, বাংলাদেশের অবস্থান কত?

সময়ের আলো ডেস্ক

বিবিধ

কাজের ফাঁকে ছুটি কে না ভালোবাসে! তবে, বিশ্বের সব দেশে ছুটির হিসাব এক নয়। কোথাও বছরে সরকারি ছুটি ২০ দিনের,

2026-10-19T18:16:49+00:00
2026-10-19T18:30:06+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বিবিধ
সরকারি ছুটিতে শীর্ষ ১০ দেশ, বাংলাদেশের অবস্থান কত?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৬:৩০ পিএম
সরকারি ছুটিতে সবচেয়ে এগিয়ে নেপাল। ছবি : সংগৃহীত
কাজের ফাঁকে ছুটি কে না ভালোবাসে! তবে, বিশ্বের সব দেশে ছুটির হিসাব এক নয়। কোথাও বছরে সরকারি ছুটি ২০ দিনের, আবার কোথাও তা ছাড়িয়েছে এক মাসও। সরকারি ছুটির সংখ্যার হিসাবে বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে নেপাল এবং ২২ দিন সরকারি ছুটি নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ধর্মীয় উৎসব, জাতীয় দিবস ও সাংস্কৃতিক আয়োজনই এসব ছুটির মূল কারণ।


সাম্প্রতিক ‘স্টারসইনসাইডার’–এর প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সরকারি ছুটির ১০ দেশের মধ্যে রয়েছে- 

নেপাল : ৩৫ দিন


৩৫ দিন সরকারি ছুটি নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে নেপাল। দশাইন ও তিহারের মতো বড় হিন্দু উৎসবের পাশাপাশি বৌদ্ধ, ইসলাম ও খ্রিষ্টান ধর্মীয় বিভিন্ন উৎসবেও সরকারি ছুটি থাকে দেশটিতে।

ইরান : ২৬ দিন


ইরানে সরকারি ছুটি ২৬ দিন। নওরোজ বা পারস্যের নববর্ষ ছাড়াও আশুরা ও ঈদের মতো ধর্মীয় দিবসেও ছুটি থাকে।

মিয়ানমার : ২৫ দিন


মিয়ানমারেও বছরে ২৫ দিন সরকারি ছুটি। বৌদ্ধধর্মীয় উৎসবগুলোর পাশাপাশি চন্দ্রপঞ্জিকা অনুসরণ করা বিভিন্ন পূর্ণিমার দিনও ছুটির তালিকায় রয়েছে।

শ্রীলঙ্কা : ২৫ দিন


শ্রীলঙ্কায় সরকারি ছুটির সংখ্যা ২৫ দিন। পূর্ণিমাকেন্দ্রিক ‘পয়া ডে’, সিংহলি ও তামিল নববর্ষ, বুদ্ধের জন্মদিন ভেসাক এবং খ্রিষ্টান ও মুসলিম ধর্মীয় দিবসে সাধারণত ছুটি থাকে।

বাংলাদেশ : ২২ দিন


সরকারি ছুটির সংখ্যায় বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে। তালিকা অনুযায়ী, দেশে বছরে ২২ দিন সরকারি ছুটি থাকে। বিভিন্ন জাতীয় দিবসসহ ধর্মীয়, সাংস্কৃতিক দিবসকে কেন্দ্র করে এসব ছুটি দেওয়া হয়। মাঝেমধ্যে নির্বাহী আদেশে সরকারি ছুটি বাড়ে।

কম্বোডিয়া : ২১ দিন


কম্বোডিয়ায় সরকারি ছুটি ২১ দিন। খেমার নববর্ষ, পূর্বপুরুষ স্মরণ দিবস ‘পচুম বেন’ এবং পানি উৎসব ‘বন ওম তুক’-এর মতো উৎসব সরকারি ছুটির তালিকায় রয়েছে।

ভারত : ২১ দিন


ভারতে বছরে ২১ দিন সরকারি ছুটি রয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। দেশটির বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ছুটির তালিকাকে দীর্ঘ করেছে। তবে, রাজ্যভেদে ছুটির তালিকায় পার্থক্য রয়েছে।

লিশটেনস্টাইন : ২০ দিন


ইউরোপের ছোট দেশ লিশটেনস্টাইনে সরকারি ছুটির সংখ্যা ২০ দিন। জাতীয় দিবস, অ্যাসাম্পশন ও অল সেন্টস ডের মতো গুরুত্বপূর্ণ খ্রিষ্টান ধর্মীয় দিবসেও সরকারি ছুটি থাকে।

চিলি : ২০ দিন


চিলিতেও বছরে ২০ দিন সরকারি ছুটি। ক্যাথলিক ধর্মীয় দিবস, শ্রমিক দিবস ও আদিবাসী জনগোষ্ঠীর দিবস ছুটির তালিকায় রয়েছে।

ম্যাকাও : ২০ দিন


ম্যাকাওয়ে বছরে ২০ দিন সরকারি ছুটি থাকে। চীনা ও পর্তুগিজ সংস্কৃতির প্রভাব দেশটির ছুটির তালিকাতেও দেখা যায়।

সময়ের আলো/মহু




  বিষয়:   সরকারি ছুটি  শীর্ষ ১০ দেশ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: