নারীর একা ভ্রমণের জন্য নিরাপদ ৫ দেশ

সময়ের আলো ডেস্ক

ফিচার

ভ্রমণপ্রিয় নারীদের অনেকেই এখন দলবেঁধে নয়, বরং একাই নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কারের পরিকল্পনা করছেন। তবে একা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা,

2026-09-13T09:37:57+00:00
2026-09-13T09:41:21+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
নারীর একা ভ্রমণের জন্য নিরাপদ ৫ দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৯:৪১ এএম
ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছবি : প্রতীকী
ভ্রমণপ্রিয় নারীদের অনেকেই এখন দলবেঁধে নয়, বরং একাই নতুন দেশ ও সংস্কৃতি আবিষ্কারের পরিকল্পনা করছেন। তবে একা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং স্থানীয় মানুষের সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলুন, জেনে নেওয়া যাক নারীদের একা ভ্রমণের জন্য নিরাপদ ৫ দেশ সম্পর্কে।

কোস্টা রিকা

সুখী দেশের তালিকায় পরিচিত কোস্টা রিকায় নিরাপত্তার পাশাপাশি সামাজিক সমতার পরিবেশও বেশ ভালো। ফলে, একা ভ্রমণকারী নারীদের কাছে দেশটি বেশ আকর্ষণীয়। নিকোয়া উপদ্বীপের সান্তা তেরেসা ও নোসারা বিশেষভাবে জনপ্রিয়। এখানে সার্ফিং শেখা, যোগব্যায়াম, হাইকিং কিংবা স্থানীয় ক্যাফেতে সময় কাটানোর মতো নানা সামাজিক কর্মকাণ্ডে সহজেই অন্য ভ্রমণকারীদের সঙ্গে পরিচিত হওয়া যায়।

পরামর্শ : প্রথম দিনেই সার্ফিং বা হাইকিংয়ের মতো অন্তত দুটি গ্রুপভিত্তিক কার্যক্রম বুক করে রাখলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া সহজ হতে পারে।


এস্তোনিয়া

শান্ত পরিবেশ ও সমৃদ্ধ ইতিহাসের কারণে একা ভ্রমণের জন্য এস্তোনিয়া দারুণ। রাজধানী তাল্লিনের পুরনো শহরের সরু রাস্তা, ঐতিহাসিক স্থাপনা, দোকানপাট ও শিল্পকলা একা ঘুরে দেখার জন্য বেশ উপযোগী। স্থানীয় নারী ভ্রমণকারীদের অভিজ্ঞতায় প্রাচীন দুর্গ ও ভূগর্ভস্থ টানেলগুলোও একা ঘুরে দেখার ক্ষেত্রে স্বস্তিদায়ক। প্রকৃতিপ্রেমীদের জন্য টাবাসালু ন্যাচার পার্কের সমুদ্রতীরবর্তী ক্লিফ ধরে হাঁটার অভিজ্ঞতাও হতে পারে বেশ প্রশান্তির।

ভিয়েতনাম

ভিয়েতনামে একা ভ্রমণ করলেও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা কম। ছোট গ্রুপ ট্যুর, হোমস্টে এবং স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পথ তৈরি করে। পাশাপাশি দেশটির বৈচিত্র্যময় খাবার, ব্যস্ত রাস্তার জীবন ও স্থানীয় সংস্কৃতি একক ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।


উরুগুয়ে

শান্তিপূর্ণ পরিবেশ ও সহজ-সরল জীবনযাপনের অভিজ্ঞতা পেতে উরুগুয়ে হতে পারে আকর্ষণীয় গন্তব্য। কলোনিয়া দেল স্যাক্রামেন্টো ও পুন্তা দেল দিয়াবলো একা ভ্রমণকারী নারীদের জন্য উল্লেখযোগ্য দুটি স্থান। ঐতিহ্যবাহী স্থাপনা, স্থানীয় বাজার, ফুলে সাজানো রাস্তা এবং সমুদ্রসৈকত- সব মিলিয়ে এখানে ধীরেসুস্থে ভ্রমণের সুযোগ রয়েছে।

নরওয়ে

প্রকৃতি ও অ্যাডভেঞ্চারপ্রেমী নারীদের জন্য নরওয়ে দারুণ। লোফোটেন দ্বীপপুঞ্জ ও আর্কটিক অঞ্চলে একা ভ্রমণের পাশাপাশি নর্দার্ন লাইটস দেখার সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী রোরবু হাউজে থাকা কিংবা ছোট গ্রাম ও প্রাকৃতিক ভিউপয়েন্ট ঘুরে দেখাও হতে পারে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

পরামর্শ : ছোট ছোট গ্রাম ও দূরবর্তী প্রাকৃতিক স্থান ঘুরে দেখতে গাড়ি ভাড়া করা যেতে পারে। তবে, আগে থেকেই রুট ও সময়সূচি পরিকল্পনা করে ধীরে ধীরে ভ্রমণ করাই ভালো।

এই ৫টি দেশ ছাড়াও আরও বেশ কিছু দেশ আছে, যেখানে নারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। ভ্রমণ মানুষকে সমৃদ্ধ করে। তাই অবশ্যই ভ্রমণ করা উচিত। তবে, সবার আগে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   নারী  ভ্রমণ  নিরাপদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: