তারাগঞ্জের চৌপতিতে পথসভায় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী, রামমন্দিরের উদ্দেশে রওনা

রংপুর ব্যুরো

সারাদেশ

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপতিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০

2026-10-20T11:57:57+00:00
2026-10-20T12:32:57+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
তারাগঞ্জের চৌপতিতে পথসভায় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী, রামমন্দিরের উদ্দেশে রওনা
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ১২:৩২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জের চৌপতিতে পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

চাপাতিতে পথসভায় বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী রংপুর নগরের ধর্মসভা রামমন্দিরের উদ্দেশে রওনা হন। তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন স্থানীয় মানুষ। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তার এ সফরের অন্যতম উদ্দেশ্য।

সময়ের আলো/জোই
  বিষয়:   তারাগঞ্জ  চৌপতি  পথসভা  বক্তব্য  প্রধানমন্ত্রী  রামমন্দির  রওনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: