নারী কেন ঝুলে মারা গেলেন, জানেন না আপন বোনও!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত

2026-10-20T12:11:39+00:00
2026-10-20T12:11:39+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারী কেন ঝুলে মারা গেলেন, জানেন না আপন বোনও!
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম 
কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে পারভীন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মৌচাকের রতনপুর এলাকায় আব্দুল হামিদের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত পারভীন আক্তার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপশ্চিমপাড়া গ্রামের আবজাল উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারভীন আক্তার রতনপুর এলাকায় আব্দুল হামিদের বাড়িতে তার বোনের সঙ্গে ভাড়া থাকতেন। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি বোনের সঙ্গে থেকে তার কাজে সহযোগিতা ও দেখাশোনা করতেন।


প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে পাশের একটি কক্ষে ঘুমাতে যান পারভীন। পরে রাত ১টার দিকে এক প্রতিবেশী নারী ওই কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানানো হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে পারভীনের মৃত্যু হয়েছে, তা জানেন না তার স্বজনেরাও। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারী  ঝুলে মারা গেলেন  আপন বোন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: