রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী

রংপুর ব্যুরো

সারাদেশ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন

2026-10-20T12:15:24+00:00
2026-10-20T12:32:24+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ১২:৩২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তিনি রংপুর সফর করছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন।


প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মন্দির এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়।

রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে। একই দিনে তার রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রংপুর  ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির  প্রধানমন্ত্রী তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: