মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

2026-10-21T10:47:15+00:00
2026-10-21T10:48:11+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ এএম  আপডেট: ২১.১০.২০২৬ ১০:৪৮ এএম
দুর্ঘটনার শিকার পর্যটকবাহী বাস। ছবি : সংগৃহীত
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহত ব্যক্তিরা দেশি-বিদেশি পর্যটক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরাম।

বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রেনের সাহায্যে বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে দুমড়েমুচড়ে যায়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল যাত্রীদের আসন ও বিভিন্ন ধ্বংসাবশেষ। ট্রাকের পেছনের অংশেও বাসের ভাঙা অংশ আটকে থাকতে দেখা যায়।


আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ ২২ জন নিহত হন। আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

সূত্র : আরব নিউজ

সময়ের আলো/মহু
  বিষয়:   মিসর  পর্যটকবাহী বাস  সড়ক দুর্ঘটনা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: