আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। এ সময়ে সারা

2026-10-21T12:31:58+00:00
2026-10-21T12:33:15+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
জাতীয়
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ১২:৩৩ পিএম
বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। এ সময়ে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ২৩ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হলে, তা পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসের শেষভাগে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। 

পূর্বাভাসের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরের দিন ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবহাওয়া পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।

২৪ অক্টোবর চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া যথারীতি প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

পঞ্চম দিন ২৫ অক্টোবর দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, বর্ধিত ৫ দিনের শেষভাগে এসে সারা দেশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   আবহাওয়া  পূর্বাভাস  লঘুচাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: