থাইল্যান্ডে আশ্রয় নেওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল

2026-10-21T18:20:19+00:00
2026-10-21T18:20:19+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
জাতীয়
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পলায়ন
থাইল্যান্ডে আশ্রয় নেওয়া ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম 
ছবি : সংগৃহীত
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-218 ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দেশে ফিরতে যাওয়া তিন বাংলাদেশি হলেন মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।

ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।

আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের প্রথম সচিব (শ্রম) বরাবর পাঠানো হয়। চিঠিতে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের আওতায় সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। তাদের মধ্যে তিনজন আগামীকাল দেশে ফিরছেন। বাকি পাঁচজনের দেশে ফেরার আইনি প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   থাইল্যান্ড  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: