মাসে ২২টি পর্যন্ত ডিজে পার্টি, অংশ নিতে লাগত অনলাইন নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে

2026-10-21T18:46:12+00:00
2026-10-21T18:46:12+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
জাতীয়
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসা
মাসে ২২টি পর্যন্ত ডিজে পার্টি, অংশ নিতে লাগত অনলাইন নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে এসব পার্টি চলছিল। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এসব আয়োজনে যোগ দিতেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। বাড়ির সামনে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল। সীসা সেবনের কারণে সেখানে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছিল।

ডিসি ইলিয়াস কবিরের দাবি, পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকার ছিলেন। সেখানে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন।

অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়।

পুলিশ ভেতরে প্রবেশের পর পার্টি বন্ধ হয়ে যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।


ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করে অংশগ্রহণকারীরা এতে যোগ দিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টি আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই বাড়ি থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে ডিএমপির এই কর্মকর্তা জানান, আটক পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।

অন্যদিকে, আটক নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিজে পার্টি  অনলাইন নিবন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: