ব্যান্ড পার্টি ও মিষ্টি নিয়ে শিক্ষার্থীদের উল্লাস, দীর্ঘ তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

রাবি প্রতিনিধি

শিক্ষা

দীর্ঘ প্রায় তিন যুগের অপেক্ষা ও আন্দোলনের পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ( যাত্রারাবি) রেলস্টেশনেবিরতি করেছে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর

2026-10-25T08:35:21+00:00
2026-10-25T08:35:21+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
ব্যান্ড পার্টি ও মিষ্টি নিয়ে শিক্ষার্থীদের উল্লাস, দীর্ঘ তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ এএম 
রাবি রেলস্টেশনে রাতে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রায় তিন যুগের অপেক্ষা ও আন্দোলনের পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ( যাত্রারাবি) রেলস্টেশনেবিরতি করেছে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস। যাত্রাবিরতিকে ঘিরে শনিবার (২৪ অক্টোবর) রাতে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ব্যান্ড পার্টি ও মিষ্টি নিয়ে ট্রেনটিকে বরণ করে নেন তারা।

শনিবার (২৪ অক্টোবর) রাতে সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং তিতুমীর এক্সপ্রেস রাবি রেলস্টেশনে পৌঁছালে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ব্যান্ড পার্টির তালে তালে আনন্দ করেন তারা এবং ট্রেনের যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।


এ বিষয়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাথমিকভাবে দুটি ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ট্রেনের যাত্রাবিরতির বিষয়েও আলোচনা চলছে শিক্ষার্থীদের স্বার্থে এ সুবিধা দীর্ঘমেয়াদি করতে হলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে ট্রেনে ভ্রমণের সময় অবশ্যই টিকিট কাটতে হবে এবং রেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না।

সালাহউদ্দিন আম্মার বলেন, দাঁড়িয়ে ভ্রমণ করতে হলেও স্ট্যান্ডিং টিকিট কেটে ভ্রমণ করতে হবে। এসব নিয়ম মেনে চললে শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। মধুমতী, বনলতা ও পদ্মা এক্সপ্রেসের যাত্রাবিরতির বিষয়টি এখনো বাকি রয়েছে। আপাতত এসব ট্রেনের যাত্রীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল বাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের আন্দোলনের পর পাওয়া এ সুযোগকে স্থায়ী করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, আমরা আজ আছি, কাল থাকব না কিন্তু এই সুযোগ যেন দীর্ঘদিন বজায় থাকে, সে দায়িত্ব সবাইকে নিতে হবে।

এর আগে, দীর্ঘদিন ধরে রাবি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় বিশেষ করে রাতে ট্রেনে যাতায়াতকারী শিক্ষার্থীদের রাজশাহী রেলস্টেশন থেকে ক্যাম্পাসে ফিরতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতো। দীর্ঘ আন্দোলন ও দাবির পর অবশেষে তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   ব্যান্ড পার্টি  মিষ্টি  শিক্ষার্থী  উল্লাস  রাবি স্টেশন  থামল ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: