ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে

2026-10-26T14:49:19+00:00
2026-10-26T14:49:19+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম 
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন।   

সোমবার (২৬ অক্টোবর) ১২ টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, কেরানীগঞ্জের নারিকেলবাগের আমান প্লাস্টিকের একটি কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করে। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে আরও ৩ টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণের খবর জানায় তারা। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। এমনকি নিহতের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ঢাকা  কেরানীগঞ্জ  প্লাস্টিক কারখানা  আগুন  নিয়ন্ত্রণ  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: