‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে

2026-10-29T14:53:48+00:00
2026-10-29T15:12:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়
‘শুধু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৩:১২ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শুধু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নয়, সব ভোটেই স্বচ্ছতা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের জন্য গঠিত মনিটরিং সেল পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এম এম নাসির উদ্দিন বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি তৈরি করতে চায় বর্তমান কমিশন। এদেশে ভোট যেন যুদ্ধ, লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়, এসব ভোটের লজ্জা। এই লজ্জা দূর করে যুদ্ধকে উৎসবে পরিণত করতে চায় ইসি।


সিইসি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের ভালো পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। আশা প্রকাশ করেন, ভালো পরিবেশের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

জামায়াত নেতৃতাধীন ১১ দলের অভিযোগ প্রসঙ্গে বলেন, অগ্রিম যেসব অভিযোগ তারা করেছিলেন সেগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলাসহ সব ধরনের তৎপরতা বাড়িয়েছে ইসি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ঠাকুরগাঁও  উপনির্বাচন  ভোট  স্বচ্ছতা  ইসি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: