পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না নব্য স্বৈরাচার : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার আলোচনা শোনা যাচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ

2026-10-30T18:06:50+00:00
2026-10-30T18:06:50+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
রাজনীতি
পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না নব্য স্বৈরাচার : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম 
রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণবিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার আলোচনা শোনা যাচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নব্য স্বৈরাচার তাদের প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণবিক্ষোভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার নতুন করে ভারতকে করিডোর দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবেই বাংলাদেশ থেকে করিডোর দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনার পরিকল্পনা নয়, বরং সন্ত্রাস ও চাঁদাবাজির পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। 

বিএনপির বিরুদ্ধে নির্বাচনি প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন ছিল গণভোটের অন্যতম প্রতিশ্রুতি।

একই কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনের পর দেশ তো ঠিক হয়নি, বিএনপি নিজেরাই ঠিক হতে পারেনি।


গ্যাসের দাম নিয়ে সরকারের কাছে প্রশ্ন রেখে আখতার বলেন, কলকাতায় এক হাজার টাকায় গ্যাস দেওয়া সম্ভব হলে বাংলাদেশে কেন ২ হাজার ৫০০ টাকা দিতে হবে?

বিএনপি গণতন্ত্রের যাত্রায় উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, সব খাতেই সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পতিত স্বৈরাচার  ফেরা ঠেকাতে  নব্য স্বৈরাচার  নাহিদ ইসলাম 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: