কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় ৪ নেতার নাম বাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামে থাকা আরেকটি

2026-11-06T19:01:53+00:00
2026-11-06T19:01:53+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
জাতীয়
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় ৪ নেতার নাম বাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। একই সঙ্গে ‘জয় বাংলা’ নামে থাকা আরেকটি জাহাজের নামও বদলে দেওয়া হয়েছে। পাঁচটি জাহাজের নতুন নাম অনুমোদন করে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত চিঠিতে জাহাজগুলোর আগের নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়েছে। এর আগে কোস্টগার্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।


মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি-২০৮) জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কোস্টগার্ড  জাহাজ  নাম বদল  জয় বাংলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: