প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত সিলেট সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তাকে দেখতে সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি শ্রমমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ বোধ করেন আরিফুল হক চৌধুরী। পরে দুপুর সোয়া ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতালে গিয়ে আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তারা হাসপাতালে শ্রমমন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
সময়ের আলো/জেডি