হামজা-সামিতের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। হামজা চৌধুরি ও সামিত সোমের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে

2026-11-11T21:08:09+00:00
2026-11-11T21:08:09+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
হামজা-সামিতের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম 
হামজা চৌধুরি ও সামিত সোমের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। হামজা চৌধুরি ও সামিত সোমের গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের দল।

ম্যাচ শুরুর অষ্টম মিনিটেই ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন শমিত সোম।

হামজার ক্রস সামলাতে গিয়ে বিপদ বাড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সোমের সামনে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় বল জালে পাঠাতে আর ভুল করেননি তিনি। তাতেই উল্লাসে মাতে বাংলাদেশ।

হামজা প্রথম গোলে ছিলেন যোগানদাতা। দ্বিতীয় গোল নিজেই করেছেন। ইব্রাহিমের বাড়ানো বলে হামজা দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরো সামনে আগান। লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে আসলেও বল রুখতে পারেননি। হামজা তার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান। বাংলাদেশের জার্সিতে হামজার এটি পঞ্চম গোল। হামজা এর আগেও গোল পেতে পারতেন। বক্সের মধ্যে দারুণ দক্ষতায় কাটিয়ে ব্যাক হিল করেন। পোস্টের একটু উপর দিয়ে বল বাইরে যায়।


এক গোল হজমের পর শ্রীলঙ্কা ম্যাচে ফেরার চেষ্টা করে। কয়েকটি আক্রমণ করেছিল। তবে সেগুলো গোল হওয়ার মতো যথেষ্ট ছিল না। ডিফেন্ডার জিদান ইফসুফ এই ম্যাচে দারুণ দক্ষতার প্রমাণ দিয়েছেন। শ্রীলঙ্কা আজ ২ গোলের ব্যবধানে হারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন ও ভূটান রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   হামজা চৌধুরি  সামিত সোম  গোল  প্রথমার্ধ  এগিয়ে  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: