প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম
ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন শমিত সোম । ছবি : সংগৃহীতসাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটেই ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন শমিত সোম।
হামজার ক্রস সামলাতে গিয়ে বিপদ বাড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সোমের সামনে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় বল জালে পাঠাতে আর ভুল করেননি তিনি। তাতেই উল্লাসে মাতে বাংলাদেশ।
এদিকে, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল দল। অধিনায়ক হামজা চৌধুরীর নেওয়া শট অবশ্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর সপ্তম মিনিটে হোসাইনের বাড়ানো বিপজ্জনক ক্রস থেকে সুযোগ তৈরি হলেও ফারহান আলী ওয়াহিদ বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।
প্রসঙ্গত, এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন হামজা। একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ। বাংলাদেশের লক্ষ্য এখন লিড ধরে রেখে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।
সময়ের আলো/এসকে