তিন তারকার ছন্দে বার্সার গোল বন্যা

ক্রীড়া ডেস্ক

খেলা

গোলের হিসাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব দলকে ছাড়িয়ে গেছে বার্সেলোনা। দলের আক্রমণভাগে রাফিনিয়া, ইয়ামাল ও লোপেজের দারুণ ছন্দই এর

2026-11-11T17:19:01+00:00
2026-11-11T17:19:01+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
তিন তারকার ছন্দে বার্সার গোল বন্যা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
তিন তারকার ছন্দে বার্সার গোল বন্যা । ছবি : সংগৃহীত
গোলের হিসাবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সব দলকে ছাড়িয়ে গেছে বার্সেলোনা। দলের আক্রমণভাগে রাফিনিয়া, ইয়ামাল ও লোপেজের দারুণ ছন্দই এর মূল কারণ। মৌসুমের প্রথম ১৬ ম্যাচে তিনজনের গোল সংখ্যা ৪০টি।

সব মিলিয়ে ১৬ ম্যাচে বার্সেলোনার গোল ৬২টি। এর মধ্যে লা লিগায় ৪৮ এবং চ্যাম্পিয়নস লিগে ১৪। দলের মোট গোলের ৫০টিতেই সরাসরি অবদান আছে রাফিনিয়া, ইয়ামাল ও ফেরমিনের।

তিনজনের মধ্যে সর্বোচ্চ ১৯ গোল রাফিনিয়ার। ইয়ামালের গোল ১৩টি, আর ফেরমিনের ৮টি। অর্থাৎ সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের গোলসংখ্যা ৪০। লা লিগায় তিনজনের গোল যথাক্রমে ১৫, ১০ ও ৭টি।

ফ্লিকের কৌশলে ইয়ামাল খেলছেন ডান প্রান্তে, রাফিনিয়া কখনো ফলস স্ট্রাইকারের ভূমিকায়, আর আক্রমণাত্মক মিডফিল্ডে জায়গা করে নিচ্ছেন ফেরমিন। দানি ওলমোর চোটের সুযোগে নিয়মিত খেলার সুযোগ পেয়ে ফেরমিনও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। বার্সেলোনার আক্রমণভাগের এই ধারাবাহিকতা দলটিকে ইউরোপের অন্যতম গোলমেশিনে পরিণত করেছে।


ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর আক্রমণভাগের তুলনায়ও এগিয়ে বার্সেলোনার এই ত্রয়ী। রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে ১৩, জুড বেলিংহাম ৪ এবং ইয়ান দিয়োমান্দে করেছেন ৩ গোল। বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড়দের সম্মিলিত গোলসংখ্যাও বার্সার তিন তারকার চেয়ে কম।

সময়ের আলো/এসকে
  বিষয়:   তিন  তারকা  ছন্দ  বার্সেলোনা  গোল  বন্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: