মার্কিন নিষেধাজ্ঞায় বসরায় নামতে পারল না ইরানি ফুটবলারদের বিমান

সময়ের আলো ডেস্ক

খেলা

ইরানি ফুটবলারদের বহনকারী একটি বিমানকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

2026-11-11T09:42:24+00:00
2026-11-11T09:43:18+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
মার্কিন নিষেধাজ্ঞায় বসরায় নামতে পারল না ইরানি ফুটবলারদের বিমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৪২ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ৯:৪৩ এএম
বসরার আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরান ও ফিলিস্তিনের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছবি : সংগৃহীত

ইরানি ফুটবলারদের বহনকারী একটি বিমানকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফলে বিমানটি ইরাকে অবতরণ না করে ইরানে ফিরে যেতে বাধ্য হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল এ ঘটনা ঘটে। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্রও বিমান অবতরণে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ইরানি বিমানটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে বিমানটি ইরানে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানায়, ফুটবল দলটি সড়কপথে বসরায় পৌঁছাবে।

আগামী ১৪ নভেম্বর বসরার আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরান ও ফিলিস্তিনের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বসরায় চারজাতি টুর্নামেন্টে অংশ নেবে ইরান। টুর্নামেন্টে স্বাগতিক ইরাক, লেবানন ও ফিলিস্তিনও খেলবে।

ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

ইরানের বিমান চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব ক্রমেই বাড়ছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার নিষেধাজ্ঞার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে ইরাক। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দরে ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া হবে, সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মার্কিন নিষেধাজ্ঞা  বসরা  ইরানি ফুটবলার  বিমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: