বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী

2026-11-11T00:44:07+00:00
2026-11-11T00:44:07+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম 
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম। ছবি : বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সৌজন্যে
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়। 

নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন। আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ সাতজন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন- মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ। 

যুগ্ম সম্পাদক হয়েছেন, আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। কমিটির ১৭ জন সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সভাপতি কায়েস আহমেদ সেলিম জানান, দেশের রোলার স্কেটিং অঙ্গনের মানোন্নয়ন এবং দেশব্যাপী এ খেলা ছড়িয়ে দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাংলাদেশ  রোলার স্কেটিং  ফেডারেশন  অ্যাডহক  কমিটি  সরকার  সভাপতি  সাংবাদিক  ক্রীড়া সংগঠক  ব্যবসায়ী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: