অবশেষে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক

খেলা

অবশেষে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে হামজা চৌধুরীর হাতে। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন

2026-11-11T16:56:33+00:00
2026-11-11T16:56:33+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খেলা
অবশেষে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন হামজা চৌধুরী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
অবশেষে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে হামজা চৌধুরীর হাতে। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে দলীয় সূত্র।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দল।

সাফ খেলতে দেশে পা রাখার পরই অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন হামজা। তিনি বলেছিলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ তবে নেতৃত্বের চেয়ে দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকে বেশি গুরুত্ব দেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। দলের প্রয়োজনে এবার অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।


কিছুদিন ধরেই বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা চলছে। দীর্ঘদিন জামাল ভূঁইয়া দলকে নেতৃত্ব দিলেও তার অনুপস্থিতিতে কখনো তপু বর্মণ, আবার কখনো সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপেও সেই অনিশ্চয়তা ছিল।

টুর্নামেন্ট শুরুর আগে জামালকে অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত কোচ থমাস ডুলি দায়িত্ব দেন তপু বর্মণকে। তবে ভুটানের বিপক্ষে তপু না থাকায় অধিনায়কত্ব করেন জামাল।

জাতীয় দলকে এই প্রথম নেতৃত্ব দিতে যাচ্ছেন হামজা। তবে ক্লাব ফুটবলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে বেশ কয়েকবার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই মিডফিল্ডার।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলাদেশ  অধিনায়ক  হামজা চৌধুরী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: