আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

সময়ের আলো ডেস্ক

বিবিধ

শীত এলেই শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক

2026-11-12T11:58:20+00:00
2026-11-12T11:59:12+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিবিধ
আজ বিশ্ব নিউমোনিয়া দিবস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম  আপডেট: ১২.১১.২০২৬ ১১:৫৯ এএম
শীতে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। ছবি : সংগৃহীত
শীত এলেই শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

চিকিৎসকদের মতে, অপুষ্টি, বায়ুদূষণ, টিকা গ্রহণ না করা এবং প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের অভাব শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে এ রোগে শুধু শিশুরাই নয়, তরুণ ও সুস্থ-সবল ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন।

সাধারণত স্ট্রেপটোকক্কাস গোত্রের ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাসের (আরএসভি) সংক্রমণে নিউমোনিয়া হতে পারে। এ সংক্রমণের ফলে ফুসফুসের বায়ুথলি ফুলে ওঠে এবং সেখানে পুঁজ বা তরল পদার্থ জমা হয়। এতে ফুসফুসের অক্সিজেন গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়।

নিউমোনিয়া প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ধূমপান থেকে বিরত থাকা প্রয়োজন। হাঁচি-কাশির সময় মুখ ও নাক রুমাল বা টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে। অন্যের সামনে সরাসরি হাঁচি-কাশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া, নিউমোনিয়ার ঝুঁকি কমাতে বয়স ও স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

সময়ের আলো/মহু
  বিষয়:   নিউমোনিয়া  দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: