প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১০:৫৯ পিএম
ছবি : সংগৃহীত তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যায়।
এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আন্তালিয়া থেকে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী।
সময়ের আলো/টিকে