দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম গতিশীল রাখা এবং

2026-11-13T09:36:41+00:00
2026-11-13T09:36:41+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ এএম 
তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম গতিশীল রাখা এবং স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার ১ উপধারা অনুসারে দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ, ৩ নম্বর মুরাদিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন এবং ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলামকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সংশ্লিষ্টদের মতে, প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ এসব ইউনিয়ন পরিষদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা কার্যক্রম পরিচালনা সহজ হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুমকি  পটুয়াখালী  ইউনিয়ন পরিষদ  প্রশাসক নিয়োগ  পাঙ্গাশিয়া  মুরাদিয়া  আঙ্গারিয়া  স্থানীয় সরকার বিভাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: