প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীতশেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে এবং তিনি এখন আর আপিলেরও সুযোগ পাবেন না, এটা তার বাবার তৈরি করা আইনেই ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘এই আইন তার বাবা তৈরি করেছিলেন। আইনটি অনেকটা কম স্বচ্ছ ছিল, অন্তর্বর্তী সরকারের সময় সেটাকে আরও অনেক বেশি স্বচ্ছ করে তোলা হয়েছে।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে যা যা আছে, সেটাই হবে। এ অপরাধের জন্য বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিধান আছে। সুতরাং তিনি আসবেন। মাননীয় আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এখন আর আপিলেরও সুযোগ পাবেন না।’
তিনি বলেন, ‘গত সপ্তাহ থেকে এ বিষয়ে বিস্তারিতভাবে ও স্পষ্টভাবে কথা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের বক্তব্য একেবারেই ধারাবাহিক। প্রত্যেক মন্ত্রী একই কথা বলেছেন। কেউ পার্লামেন্টে গিয়ে জনগণের সঙ্গে একটু চটক দেখানোর জন্য যদি কিছু বলেন, সেটা ভিন্ন বিষয়।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো অন্যায় চাপ বা শর্ত দিয়ে বাংলাদেশের কাছ থেকে কিছু আদায় করা যাবে না।’
সময়ের আলো/কেএইচও