প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি : সংগৃহীতদেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ ধাপের নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট নেওয়া হবে।
ইসির আগের ঘোষণা অনুযায়ী, পাঁচ ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে।’
সময়ের আলো/এসএকে