জিজ্ঞাসা : ১. পুরুষ ও মহিলার নাভির নিচের লোম পরিষ্কারের নিয়ম কী? এ ক্ষেত্রে কেচি ব্যবহার করা জায়েজ আছে কি না?
২. পুরুষের পায়ুপথের পাশে যে লোম হয় এবং গোপনাঙ্গের নিচে যে লোম হয় তাও কি কাটতে হবে?
জবাব : ১. পুরুষের জন্য নাভির নিচের লোম বেøড বা ক্ষুর দিয়ে শেভ করে পরিষ্কার করা এবং মহিলার জন্য লোমনাশক ক্রিম ব্যবহারের মাধ্যমে ওই লোম উপড়ে ফেলা উত্তম। আর বোগলের লোম উভয়ের জন্যই উপড়ে ফেলা উত্তম। তবে ক্ষুর বা অন্য কিছুর মাধ্যমে শেভ করাও জায়েজ আছে।
২. পায়ুপথের লোম এবং পুরুষাঙ্গের নিচের লোমও পরিষ্কার করা মুস্তাহাব। (মুসলিম : ১/১২৯; শরহুন নববি : ১/১২৮; ফাতাওয়া হিন্দিয়া : ৫/৪১৩; আদ্দুররুল মুখতার : ৬/৪০৭)
উত্তর প্রদান : মুফতি তাউহিদুল ইসলাম
মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকাআবু হিকমা