মনির সভাপতি ও মিথুনকে সা: সম্পাদক করে জেএফএম নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রকমারি

জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের ( জেএফএম) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্তের মনির হোসেন ও সাধারণ

2019-04-20T22:14:43+00:00
2019-04-20T22:14:43+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
রকমারি
মনির সভাপতি ও মিথুনকে সা: সম্পাদক করে জেএফএম নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯, ১০:১৪ পিএম   (ভিজিট : ৭২৩)
জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের ( জেএফএম) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক নয়া দিগন্তের মনির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মিথুন মাহফুজ পুনরায় নির্বাচিত হয়েছেন। ২০১৯-২০২০ সালের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।  সম্প্রতি সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রফিকুল ইসলাম আজাদ দায়িত্ব পেয়েছেন।  সহ-সভাপতি হিসেবে মোরসালিন বাবলা ও শামসুদ্দীন আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রবিউল হক ও সাজ্জাদ হোসেন নির্বাচিত হয়েছেন।
সাংঠনিক সম্পাদক হয়েছেন আকতার হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে গোলাম মুজতবা ধ্রুুব, দপ্তর সম্পাদক হিসেবে মাসুদ রানা, প্রশিক্ষণ সম্পাদক পদে সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এম এম বাদশা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাকিবুল হক, সমাজকল্যাণ সম্পাদক পদে মনজুর এ আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে রেজা মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদুল হক খান দায়িত্ব পেয়েছেন।

শামসুল ইসলাম, এস এম মামুন হোসেন, মো. রেজাউর রহিম, মনজুরুল ইসলাম, ইব্রাহিম খলিল ও সিয়াম সারোয়ার জামিল কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।



Loading...
Loading...
রকমারি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: