এতিম মেয়েদের ইফতার ও নতুন পোশাক দিল ‘জীবনের জন্য রক্ত’

সময়ের আলো ডেস্ক

রকমারি

কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাতশতাধিক এতিম মেয়েকে ইফতার করিয়েছে রাজধানীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনের জন্য রক্ত’।

2019-05-19T17:08:48+00:00
2019-05-19T17:12:19+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
রকমারি
এতিম মেয়েদের ইফতার ও নতুন পোশাক দিল ‘জীবনের জন্য রক্ত’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০১৯, ৫:০৮ পিএম  আপডেট: ১৯.০৫.২০১৯ ৫:১২ পিএম  (ভিজিট : ১০০১)
কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাতশতাধিক এতিম মেয়েকে ইফতার করিয়েছে রাজধানীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনের জন্য রক্ত’। একই সঙ্গে শিশুদের দেড়শতাধিক নতুন পোশাক উপহার দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

শুক্রবার বিকেলে শহরের চণ্ডীবের এলাকায় এতিমখানা মাঠে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আসিফ ইসলাম আবির এবং সহপ্রতিষ্ঠাতা শিক্ষানবিস পাইলট মারজান আহমেদসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে এতিমখানা মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মারজান আহমেদ বলেন, আমিও এতিম। কিন্তু এজন্য নিজেকে কখনো ছোট মনে করিনি। কোনো কাজকেও ছোট মনে করিনি। তাই নিজে বুকে সাহস নিয়ে আজ আমি এ পর্যায়ে এসেছি। তোমরাও যদি চেষ্টা করো, উপরে উঠা সম্ভব। কখনো কোনো কিছুকে ভয় পাবে না। ভয়কে জয় করেই সামনে এগোতে হবে। আমরা তোমাদের পাশে আছি, থাকব।

আসিফ ইসলাম আবির তাঁর বক্তব্যে বলেন, আমরা রক্ত নিয়ে সারা দেশেই কাজ করে থাকি। কিন্তু ভৈরবে এই এতিমখানায় এসে, তোমাদের দেখে আমি অভিভূত। তোমরা আরো সামনে এগিয়ে যাবে। আমরা তোমাদের পাশে আছি।

এ সময় আসিফ ঈদের পর বিনামূল্যে এই শিশু পরিবারের সবার রক্তের গ্রুপ নির্ধারণ করে দিবেন বলে ঘোষণা দেন।

এতিম শিশু পরিবারের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আরো বক্তব্য দেন প্রধান শিক্ষক অহিদুর রহমান, সাংবাদিক আলাল উদ্দিন, ইতালি প্রবাসী বাকের সওদাগর, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান বাবলু প্রমুখ।

https://www.facebook.com/hosen.tarek/videos/2391024010960477/


Loading...
Loading...
রকমারি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: