বিয়ে কখন ফরজ ওয়াজিব, সুন্নত...

ওমর শাহ

ইসলামের আলো

ইসলামে ব্যক্তির স্বাবলম্বী ও সক্ষমতার বিভিন্ন ধরন সাপেক্ষে বিয়েকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি সক্ষম পুরুষকে বিষয়টি গুরুত্বসহ মনে

2019-06-26T00:00:00+00:00
2019-06-26T00:00:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
ইসলামের আলো
বিয়ে কখন ফরজ ওয়াজিব, সুন্নত...
ওমর শাহ
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ৮০০২)
ইসলামে ব্যক্তির স্বাবলম্বী ও সক্ষমতার বিভিন্ন ধরন সাপেক্ষে বিয়েকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি সক্ষম পুরুষকে বিষয়টি গুরুত্বসহ মনে রাখা উচিত। যেমনÑ
ওয়াজিব বিয়ে : যখন কোনো পুরুষের শারীরিক চাহিদা থাকে। একই সঙ্গে তার এই পরিমাণ সামর্থ্য থাকে যে প্রতিদিনের খরচ প্রতিদিন উপার্জন করে স্ত্রীকে খাওয়াতে পারবে। তখন বিয়ে করা ওয়াজিব। এ অবস্থায় বিয়ে থেকে বিরত থাকলে গুনাহগার হতে হবে।
ফরজ বিয়ে : আর্থিক সামর্থ্য থাকার সঙ্গে সঙ্গে চাহিদা এত বেশি থাকে যে, বিয়ে না করলে ধর্ষণ বা হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন বিয়ে করা ফরজ। ধর্ষণ ছাড়াও কুদৃষ্টি ও হস্তমৈথুন হারাম কাজের অন্তর্ভুক্ত।
সুন্নত বিয়ে : যদি বিয়ের চাহিদা না থাকে কিন্তু স্ত্রীর অধিকার আদায়ের সামর্থ্য রাখে, তখন বিয়ে করা সুন্নত। এ অবস্থায় খারাপ কাজের প্রতি ঝোঁকার আশঙ্কা না থাকলে বিয়ে না করলেও গুনাহ হবে না।
নিষিদ্ধ বিয়ে : যদি কারও আশঙ্কা হয়, সে স্ত্রীর অধিকার আদায় করতে পারবে না। চাই তা দৈহিক হোক বা আর্থিক হোক। তার জন্য বিয়ে করা নিষিদ্ধ।
সামর্থ্য না থাকলে রোজা রাখা : অনেকের বিয়ের ইচ্ছে আছে, আবার শারীরিকভাবে সক্ষম পুরুষও। কিন্তু স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার ক্ষমতা নেই। এ অবস্থায় ব্যক্তিকে বিয়ে না করে রোজা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে হাদিসে। কারণ রোজা দৈহিক কাম-উত্তেজনা দূর করে। এ সময় সক্ষমতা অর্জনের জন্য বেশি বেশি কাজ ও আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। (ফাতাওয়ায়ে শামি, ফাতাওয়ায়ে আলমগিরি, আহসানুল ফাতাওয়া)

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: