যে ৬ কারণে বাড়ে পেটের মেদ

সময়ের আলো ডেস্ক

লাইফস্টাইল

ছেলে মেয়েদের আজকাল একই সমস্যা। তা হলো ভুড়ি। অনেকসময় কম খেলেও ভুড়িটা নিজের ইচ্ছেমত বেড়েই চলে। এমতবস্থায় ভুড়িওয়ালা ব্যক্তি বুঝতেই

2019-10-29T09:30:34+00:00
2019-10-29T09:30:34+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
লাইফস্টাইল
যে ৬ কারণে বাড়ে পেটের মেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯, ৯:৩০ এএম 
ছেলে মেয়েদের আজকাল একই সমস্যা। তা হলো ভুড়ি। অনেকসময় কম খেলেও ভুড়িটা নিজের ইচ্ছেমত বেড়েই চলে। এমতবস্থায় ভুড়িওয়ালা ব্যক্তি বুঝতেই পারে না ঠিক কী কারণে তার ভুড়ি কমছেই না।

আসুন জেনে নেই এমন ছয়টি কারণ যার কারণে বাড়ে পেটের মেদ :

১। সারা দিনে ঘুরতে ফিরতে, কাজের ফাঁকে কিছু-না-কিছু খাওয়া হয়েই যায়। কিন্তু এই খাবারগুলি মুখরোচক স্ন্যাক্স হলেই সমস্যা। ফাস্ট ফুড খেতে ভাল হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। তার বদলে যদি ফল, আমন্ড বা স্যালাড খাওয়া যায়, তাতে উপকার হবে।

২। দই খাওয়ার অভ্যাস করুন। কারণ এতে যে ‘গুড ব্যাক্টেরিয়া’ থাকে, তা হজমে সাহায্য করে। ফলে পেটে মেদ বাডা়র সুযোগ হয় না।

৩। কর্নেল ইউনিভারসিটির বিশেষজ্ঞদের মতে, নেগেটিভ ইমোশান থাকলে বেশি খাওয়ার প্রবণতা হয়। যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।

৪। তৃষ্ণা পেলে অনেকেই সফট ড্রিঙ্কস পান করে। এতে অত্যাধিক ক্যালোরি রয়েছে যা শরীরে মেদ বাড়িয়ে দেয়।

৫। স্লিম হতে গিয়ে অনেকেই খাওয়াদাওয়া কমিয়ে দেয়। চিকিৎসকদের মতে, খাবারের পরিমাণ কমালে সমস্যা নেই। কিন্তু, বেশিক্ষণ না খেয়ে থাকলেও পেটে মেদ জমে।

৬। অফিসে বা অন্য কোনও কাজ করার সময় এক ভাবে অনেকক্ষণ বসে থাকলেও বেলি ফ্যাট বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতি এক থেকে দেড় ঘণ্টা অন্তর নিজের সিট থেকে উঠে খানিক হাঁটাচলা করা উচিত।

Loading...
Loading...
লাইফস্টাইল- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: