জামালপুরের সেই ডিসি গুগল সার্চের শীর্ষে

সময়ের আলো অনলাইন

বিজ্ঞান ও প্রযুক্তি

চলতি ২০১৯ সালের গুগল সার্চের তথ্য প্রকাশ করেছে গুগল। যা গুগল ট্রেন্ডস নামে পরিচিত। সার্চ তালিকায় শীর্ষ দশটির মধ্য রয়েছে

2019-12-25T19:02:26+00:00
2019-12-25T19:02:26+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
জামালপুরের সেই ডিসি গুগল সার্চের শীর্ষে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:০২ পিএম 
চলতি ২০১৯ সালের গুগল সার্চের তথ্য প্রকাশ করেছে গুগল। যা গুগল ট্রেন্ডস নামে পরিচিত। সার্চ তালিকায় শীর্ষ দশটির মধ্য রয়েছে  জামালপুরের বিতর্কিত সেই জেলা প্রশাসক। গুগলে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় বিষয়ভিত্তিক সার্চের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ব্যক্তি বিভাগে রয়েছেন ক্রিকেট থেকে বছর দুয়েকের জন্য নিষিদ্ধ হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর খবরে শিক্ষা বোর্ডের ফলাফল।

সংবাদ বিভাগের বেশি অনুসন্ধান করা অন্যান্য বিষয়গুলো হচ্ছে সাইক্লোন ফনি, বুলবুল। এছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ, বাবরি মসজিদ মামলার রায়, ডাকসু, কাশ্মীর, আমাজন রেইন ফরেস্ট, নেইমার ট্রান্সফার।

ব্যক্তি বিভাগে সাকিব আল হাসান ছাড়াও মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন রয়েছেন।

বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন।

এ বছর যুক্তরাষ্ট্রে গুগল অনসন্ধানের শীর্ষে রয়েছে ডিজনি প্লাস ও ব্যাবি ইয়োদা। এছাড়া বৈশ্বিকভাবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচও রয়েছে।

যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাসের পরেই রয়েছে ক্যামেরন বয়স। গত ৬ জুলাই ২০ বছর বয়সী এই তরুণ অভিনেতার মৃত্যু হয়েছে। এছাড়া বাহামায় আঘাত হানা হারিকেন দরিয়ানও রয়েছে।

Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: