ফেসবুকে বাংলাদেশিদের জন্য চাকরি

সময়ের আলো অনলাইন

বিজ্ঞান ও প্রযুক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকের বর্তমানে সক্রিয় ব্যবহারিকারীর সংখ্যা ২৩৮ কোটি ছাড়িয়েছে। যার মধ্য বাংলাদেশেই ফেসবুকের ব্যবহারকারির সংখ্যা

2019-12-29T20:47:49+00:00
2019-12-29T20:51:35+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুকে বাংলাদেশিদের জন্য চাকরি
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৭ পিএম  আপডেট: ২৯.১২.২০১৯ ৮:৫১ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম  ফেসবুকের বর্তমানে সক্রিয় ব্যবহারিকারীর সংখ্যা ২৩৮ কোটি ছাড়িয়েছে। যার মধ্য বাংলাদেশেই ফেসবুকের ব্যবহারকারির সংখ্যা তিন কোটিরও বেশি । এমন তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলাদেশের ক্রমবর্ধমান ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দিকটি বিবেচেনা করে বাংলাদেশের  জন্য একটি পদে কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে ফেসবুক।

বিজ্ঞাপনে ফেসবুক জানিয়েছে, বাংলাদেশের বাজার দেখার জন্য মার্কেট স্পেশালিস্ট পদে এই নিয়োগ দেয়া হবে। পদটি পূর্ণকালীন।

দায়িত্ব হিসেবে বলা হয়েছে, মার্কেট স্পেশালিস্ট ফেসবুক ব্যবহারকারীকে বাংলাদেশ বিষয়ে নানা রকম সহযোগিতা করবেন। প্রয়োজনে দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক মার্কেটের জন্যও সহযোগিতা করতে হবে। এ ছাড়াও ফেসবুকের জন্য নানা ধরনের আইডিয়া বের করতে হবে। বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ইনসাইট তৈরি করতে হবে।

 আবেদনকারীর যোগ্যতার তথ্যও  জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ওই বিজ্ঞাপনে।

ফেসবুক জানায়, ৫ বছরের কাজের অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। এছাড়া ডাটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনে দক্ষ হতে হবে। প্রার্থীকে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শী হতে হবে।

কর্মস্থল : এ পদে নিয়োগ পেলে কর্মীকে সিঙ্গাপুরে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কার্যালয়ে কাজ করতে হবে।

যেভাবে আবেদন করবেন : ওই পদে আবেদন করতে যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে ফেসবুকের নির্দিষ্ট পেজে গিয়ে ফরম পূরণ করুন।

Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: