এবার নুরের বিরুদ্ধে মামলা

সময়ের আলো অনলাইন

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঢাকা

2019-12-26T17:26:54+00:00
2019-12-26T18:54:17+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ক্যাম্পাস
এবার নুরের বিরুদ্ধে মামলা
নুরকে নিরাপত্তা দিতে আইনি নোটিশ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫:২৬ পিএম  আপডেট: ২৬.১২.২০১৯ ৬:৫৪ পিএম  (ভিজিট : ৪৪১)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান  এ তথ্য নিশ্চিত করে জানান,  বিশ্ববিদ্যালয়ের মারামারির ঘটনায় ভিপি নুরুল হকসহ নাম উল্লেখ করে ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাবির শিক্ষার্থী ডি এম সাব্বির উদ্দিন। এছাড়া আরো ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায়।

যাদের নামে মামলা করা হয়েছে- ডাকসু ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদি হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিস উদ্দিন হলের ছাত্র সালেহ উদ্দিন সিফাত, নাজমুল হাসান, আয়াতুল বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান। সাইফুল ইসলাম, আরিপুর রহমান।

এর আগে ডাকসু ভবনে ভিপি নুরসহ তার সঙ্গীদের মারধরের অভিযোগে শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়। মামলাটি আজ বৃহস্পতিবার ডিবিতে স্থানান্তরিত হয়েছে।

নুরকে নিরাপত্তা দিতে আইনি নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।  স্বরাষ্ট্রসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও প্রক্টর বরাবর এ নোটিশ দেওয়া হয়।

 বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান আইনজীবী মো. মনিরুজ্জামান।


Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: