
ফেসবুকে মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা করেছেন ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব।
শনিবার রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি করা হয়।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ভিপি নুরের ফেসবুক থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এতে সারাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা বিভ্রান্তির শিকার হচ্ছে। একই সঙ্গে নুরের ফেসবুক আইডি থেকে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ দাসকে নিয়ে মানহানিকর তথ্য প্রদান করা হয়।