প্রথমবার বিশ্ববিদ্যালয়ে দুই খুমি শিক্ষার্থী

শিক্ষার আলো ডেস্ক

শিক্ষার আলো

বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার খুমি সম্প্রদায়ের দুই ছাত্র প্রথমবারের মতো পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এদের

2019-12-28T00:00:00+00:00
2019-12-28T00:00:00+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষার আলো
প্রথমবার বিশ্ববিদ্যালয়ে দুই খুমি শিক্ষার্থী
শিক্ষার আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ২৭৮)
বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার খুমি সম্প্রদায়ের দুই ছাত্র প্রথমবারের মতো পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এদের মধ্যে সুইতং খুমি ঢাকা বিশ^বিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইনে এবং অংহো খুমি সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পদার্থবিদ্যায় ভর্তি হয়েছেন।
জানা যায়, বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত প্রায় তিন হাজার জনসংখ্যার খুমি সম্প্রদায়ের কোনো শিক্ষার্থী এর আগে সরকারি বিশ^বিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে পারেনি। এই প্রথম দুজন সরকারি বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারায় উচ্ছ্বসিত খুমি সম্প্রদায়ের জনসাধারণ।
খুমিদের সামাজিক সংগঠন খুমি কাহুংয়ের সহসভাপতি সিংয়ং খুমি বলেন, খুমিদের মধ্যে প্রথম স্নাতক লেলুং খুমি দেশের কোনো পাবলিক বিশ^বিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। পরে তিনি অস্ট্রেলিয়া থেকে স্নাতক ডিগ্রি পাস করেন। তবে দুই খুমি শিক্ষার্থীই প্রথম এ দেশের সরকারি বিশ^বিদ্যালয়ে পড়ার সুযোগ পেল, এটাই সত্যিই গর্বের।
অংহো খুমির বাবা অংছাই খুমি কৃষিকাজ করেন। তার মা কিংথাই খুমিও একই কাজে সম্পৃক্ত। তিন ভাই, এক বোনের দরিদ্র পরিবারে বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় বসবাস করে এই অংহো খুমি।
সুইতং খুমি জানান, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নে আবাস তাদের। মা লিং সাই এবং বাবা নয়া লো। দুই ভাই ও দুই বোন তার। বাবা মারা যাওয়ার পর অনেক কষ্টে মা পড়ালেখা করিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন। মার কোনো আয় না থাকায় বাবার পেনশনের টাকা দিয়ে আমাদের পরিবার চলছে অনেক কষ্টে।

Loading...
Loading...
শিক্ষার আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: