ইয়াবার ভাগ বাটোয়ারা দেখে ফেলায় দুই রোহিঙ্গা কিশোরকে গুলি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ভাগ বাটোয়ারা করার ঘটনা দেখে ফেলায় দুই রোহিঙ্গা কিশোরকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত দুই কিশোরকে

2022-02-21T15:38:59+00:00
2022-02-21T15:38:59+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইয়াবার ভাগ বাটোয়ারা দেখে ফেলায় দুই রোহিঙ্গা কিশোরকে গুলি
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩৮ পিএম 
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ভাগ বাটোয়ারা করার ঘটনা দেখে ফেলায় দুই রোহিঙ্গা কিশোরকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত দুই কিশোরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার কুতুপালং ১/ইষ্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ক্যাম্পগুলোতে অবৈধ ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ীদের হাতে সাধারণ রোহিঙ্গারা জিম্মিদশায় জীবন কাটাচ্ছে। ওরা নানা গুরুতর অপরাধ করলেও কেউ দেখতে ও বলতে সাহস করে না। দুর্ঘটনা বশত কেউ যদি দেখে ফেলে তাহলে তার রেহাই নেই। 

রোহিঙ্গাদের মতে, রোববার বিকেলে লম্বাশিয়া ১/ ইষ্ট ক্যাম্পের এফ/ ১ ব্লকের একটি ঘরে ইয়াবার বড় ধরনের চালান ভাগ বাটোয়ারা করার সময় দুই রোহিঙ্গা কিশোর দেখে ফেলে। রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী ও একটি উগ্রবাদী সংগঠনের সদস্য নুর কাশেমের ছেলে আবুল হাশিম (২৯) ২/৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী টের পেয়ে উক্ত কিশোরদের পিস্তল দিয়ে গুলি করে। 

১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, ৩/৪ জন সশস্ত্র মাদক কারবারী ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে ইষ্ট ক্যাম্পের এফ-১ ব্লকের সাব্বির আহাম্মদের ছেলে মো. জমির (১৫) ও মধুরছড়া ৪ নং ক্যাম্পের জলিলের ছেলে নজিমুল্লাহর (১৪) মাথায় গুলি করে পালিয়ে যায়। 
গুলির শব্দ পেয়ে তাৎক্ষণিক লম্বাশিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এপিবিএন অধিনায়ক আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল হতে ১টি দেশীয় পিস্তল উদ্ধার করছে। প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত রোহিঙ্গা হাশিমকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসী আবুল হাশেমের ভাইকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এফএইচ
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: