অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক

সময়ের আলো অনলাইন

আন্তর্জাতিক

ব্যাংকিং সংক্রান্ত গবেষণায় মৌলিক অবদানের জন্য চলতি বছর তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ

2022-10-10T17:49:37+00:00
2022-10-10T17:49:37+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
আন্তর্জাতিক
অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৬২)
ব্যাংকিং সংক্রান্ত গবেষণায় মৌলিক অবদানের জন্য চলতি বছর তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কার প্রদান করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ তিন অর্থনীতিবিদ হলেন- বেন এস. বার্ন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিবভিগ।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় চলতি বছর তাদের নোবেল দেওয়া হয়েছে।সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে অ্যাকাডেমি। 

গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন। তারা হলেন- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল-এর স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’




/এমএইচ/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: