ইরাকের বাজার ধরতে দূতাবাসের সহায়তা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল

2023-08-23T19:17:09+00:00
2023-08-23T19:17:09+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অর্থনীতি
ইরাকের বাজার ধরতে দূতাবাসের সহায়তা চায় বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭:১৭ পিএম 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারীর সঙ্গে বুধবার বাগদাদে দূতাবাসে সাক্ষাৎ করেন। এ সময় ইরাকের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি বাড়াতে এবং ইরাকের বাজার ধরতে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন বিজিএমইএ নেতারা। 

প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক নজরুল ইসলাম; বাংলা পোশাক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল; বাংলা পোশাক লিমিটেড এর পরিচালক মো: শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থা, এর সম্ভাবনা, রূপকল্প এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য শিল্পের মূল কৌশলগুলো সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রফতানির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিজিএমইএর প্রধান কৌশলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পণ্য বৈচিত্র্যকরণের সাথে নতুন বাজার অনুসন্ধান।

প্রসঙ্গত, বাংলাদেশের পোশাক শিল্পখাতের প্রচার এবং এর শিল্পের ব্র্যান্ড ইমেজ বাড়াতে পোশাক কূটনীতির অংশ হিসেবে বিজিএমইএ এর প্রতিনিধিদল প্রতিশ্রুতিশীল বাজারগুলো পরিদর্শন করছেন।

বিজিএমইএ সভাপতি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ইরাক সরকারের মন্ত্রী এবং বাণিজ্য সংস্থাগুলোর সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনে বিজিএমইএ প্রতিনিধিদলকে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূত ফজলুল বারী এবং তার দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ফারুক হাসান আশা প্রকাশ করেন যে দূতাবাস ইরাকের বাজারে বাংলাদেশের জন্য বাণিজ্য সুযোগগুলো চিহ্নিত করতে এবং ইরাকে পোশাক রফতানি বৃদ্ধিতে বিজিএমইএকে সহায়তা করার জন্য দূতাবাসের কূটনৈতিক  তৎপরতা অব্যাহত রাখবে।

তিনি ইরাক সরকারের উচ্চ পর্যায়ে এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সামনে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক ও উৎসাহব্যাঞ্জক আখ্যানগুলো ও শিল্পের সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে বাংলাদেশ এবং দেশটির পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করার জন্য রাষ্ট্রদূতকে আহবান জানান। 

রাষ্ট্রদূত ফজলুল বারী বিজিএমইএ প্রতিনিধিদলকে ইরাকের বাজারে বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে দূতাবাসের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: