রাজধানীতে ৩ দিনব্যাপী নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী বসছে

সময়ের আলো অনলাইন

রাজধানী

রাজধানীতে তিন দিনব্যাপী দলীয় শিল্পকর্ম প্রদর্শনী A Thousand Tales Part 5 অনুষ্ঠিত হবে। এবার রিপন কুমার দাসের আয়োজনে শিল্পকর্মের দলীয়

2023-09-14T17:35:10+00:00
2023-09-14T17:35:10+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
রাজধানীতে ৩ দিনব্যাপী নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী বসছে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৫ পিএম 
রাজধানীতে তিন দিনব্যাপী দলীয়  শিল্পকর্ম প্রদর্শনী  "A Thousand Tales Part 5" অনুষ্ঠিত হবে। এবার রিপন কুমার দাসের আয়োজনে শিল্পকর্মের দলীয় প্রদর্শনী করা হবে।

আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ধানমন্ডি ৪নং রোডের ২১ নাম্বার বাড়ির গ্যালারি সফিউদ্দিন শিল্পালয়ে তিন দিনব্যাপী এ প্রদর্শনী করা হবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

Advertisement
এবার A Thousand Tales Part 5 প্রদর্শনীতে দেখা যাবে জলরং, অ্যাক্রলিক, তেলরং, চারকোল, সফট প্যাস্টেলসহ বৈচিত্রময়  মাধ্যমের শৈলী। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পী ড. ফরিদা জামান।

এতে সভাপতিত্ব করবেন সৈয়দ আবুল বারক আলভী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পী আব্দুল মান্নান। 

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ২৭ জন নবীন শিল্পীরা হলেন- মাসুদা খান, আরাফাত আহমেদ আলী, অভ্রজ্যোতি সাহা, সাবাহ মায়াজ হুসাইন, মালিহা জাহান আলী, আয়েশা মিরেই ইওয়াসে, আজরিন করিম, সারতাজ তানুশকা কবির, জেবা ফরিদা, ওহামা রাজ, তাহমিনা আক্তার রুমা, মানতাকা তাহিয়াত, শেখ রায়হানা আমরিন, রুদাবা  রুফাইদা হাসান, কাজি সাদিদা বুশরা, সৈয়দা রাইসা আনাম, নাবিলা হোসেইন, আজমাইন আনান হিয়া, স্বপ্নীল  সুখ, জাফির শারার রাফসান, আয়শা আমেন ঐশ্বর্য, মায়শা ইসলাম অবন্তী, কাজি ফাইজা তাসনিম নেহা, আস্থা অনিন্দিতা, নুসাইবা সাইয়ারা, নৈঝতা রেজওয়ানা। 

২০১৭ সালের আগস্ট মাসে ২৭ জন নবীন শিল্পীদের ৫৫টি শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে "A Thousand Tales Part" এর যাত্রা শুরু হয়।  এরপর পর্যায়ক্রমে ২০১৯ সাল, ২০২১ সাল, ২০২২ সালে নবীন শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী করা হয়।

সময়ের আলো অনলাইন/জিকে
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: