হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ১৫ জনকে ফেরত দিলেন ওসি মহাসীন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মিরপুরে একদিনে ১৫ জনের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তন্তর করেছে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ

2023-12-05T21:02:33+00:00
2023-12-05T21:02:33+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ১৫ জনকে ফেরত দিলেন ওসি মহাসীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯:০২ পিএম 
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ১৫ জনকে ফেরত দিলেন ওসি মহাসীন
মিরপুরে একদিনে ১৫ জনের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তন্তর করেছে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মহসীন।

এই সময়ে আরও ৫৫টি মোবাইলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় সেগুলো নিজেদের কাছে সংগ্রহে রেখেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এসব মোবাইল হস্তান্তর করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, মোবাইল উদ্ধারে মিরপুর মডেল থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারানো এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে জিডি করা হয়। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইলের মধ্যে ১৫ জন মালিকের কাছে হস্তান্তর করা হয়। বাকি মোবাইল প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় হস্তান্তর করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সময়ের আলো/জিকে
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: